সংবাদ

অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে গুনতে হলো জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে গুনতে হলো জরিমানা
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মেসার্স মল্লিক গ্যাস ঘর নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. মুক্তাজুর রহমান মল্লিককে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা করা এবং অবৈধভাবে গ্যাস মজুত না রাখার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ এবং শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান প্রথম আলোকে বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে গুনতে হলো জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মেসার্স মল্লিক গ্যাস ঘর নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. মুক্তাজুর রহমান মল্লিককে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা করা এবং অবৈধভাবে গ্যাস মজুত না রাখার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ এবং শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান প্রথম আলোকে বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত