সংবাদ

হাম-ডেঙ্গু ২৪ ঘণ্টায় কাড়ল ১৪ জনের প্রাণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

হাম-ডেঙ্গু ২৪ ঘণ্টায় কাড়ল ১৪ জনের প্রাণ
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশুর এবং ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা এক হাজার ১২২ এবং ডেঙ্গুতে ২৫৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে আটজন মারা গেছে। একই সময়ে ৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৬৬ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। শুধু সেপ্টেম্বর মাসেই সারাদেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হাম-ডেঙ্গু ২৪ ঘণ্টায় কাড়ল ১৪ জনের প্রাণ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত