সংবাদ

স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলি হচ্ছেন সাব-রেজিস্ট্রাররা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলি হচ্ছেন সাব-রেজিস্ট্রাররা

সাব-রেজিস্ট্রি অফিসগুলোর বদলি প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) লটারির মাধ্যমে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রারদের বদলি করা হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠান সরাসরি আয়োজিত হবে।
​আজ র‌বিবার (৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত খালি পদগুলোতে দেশের অন্যান্য জেলায় কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকেই সম্পূর্ণ লটারির মাধ্যমে বদলি সম্পন্ন করা হবে। আইন মন্ত্রণালয়ের নির্ধারিত এই বিশেষ লটারি কার্যক্রমে আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান স্বশরীরে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করবেন।
​জনসাধারণের জন্য জমিজমা ও সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ, নিয়মতান্ত্রিক ও হয়রানিমুক্ত করার দূরদর্শী পরিকল্পনা থেকেই এমন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
মূলত সরকারি দপ্তরগুলোর প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সেবামূলক পরিবেশ সুনিশ্চিত করতেই লটারির মাধ্যমে কর্মকর্তা বদলির এই নতুন ব্যবস্থা চালু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলি হচ্ছেন সাব-রেজিস্ট্রাররা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সাব-রেজিস্ট্রি অফিসগুলোর বদলি প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) লটারির মাধ্যমে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রারদের বদলি করা হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠান সরাসরি আয়োজিত হবে।
​আজ র‌বিবার (৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত খালি পদগুলোতে দেশের অন্যান্য জেলায় কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকেই সম্পূর্ণ লটারির মাধ্যমে বদলি সম্পন্ন করা হবে। আইন মন্ত্রণালয়ের নির্ধারিত এই বিশেষ লটারি কার্যক্রমে আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান স্বশরীরে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করবেন।
​জনসাধারণের জন্য জমিজমা ও সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ, নিয়মতান্ত্রিক ও হয়রানিমুক্ত করার দূরদর্শী পরিকল্পনা থেকেই এমন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
মূলত সরকারি দপ্তরগুলোর প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সেবামূলক পরিবেশ সুনিশ্চিত করতেই লটারির মাধ্যমে কর্মকর্তা বদলির এই নতুন ব্যবস্থা চালু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত