সংবাদ

অন্ত্র ভালো রাখতে খাবারে রাখুন ৩ ফল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

অন্ত্র ভালো রাখতে খাবারে রাখুন ৩ ফল

শরীরের সার্বিক সুস্থতার ক্ষেত্রে অন্ত্রের স্বাস্থ্যের গুরুত্ব রয়েছে। যদিও অন্ত্র ভালো থাকলেই সব ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে দূরে থাকা সম্ভব নয়, তবু সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। অন্ত্রের যত্নে নিয়মিত শরীরচর্চা ও ভালো ঘুমের পাশাপাশি খাবারের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

খাদ্যতালিকায় এমন কিছু ফল রাখা যেতে পারে, যেগুলো অন্ত্রের জন্য উপকারী। গাট মাইক্রোবায়োমের জন্য সহায়ক হিসেবে তিনটি ফলের কথা উল্লেখ করা হয়েছে - কাঁচা কলা, আপেল ও অ্যাভোকাডো।

১. কাঁচা কলা

অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য প্রয়োজনীয় জ্বালানি হিসেবে কাজ করতে পারে কাঁচা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ। একই সঙ্গে এটি স্বাস্থ্যকর গাট মাইক্রোবায়োম ধরে রাখতে সহায়তা করতে পারে।

তাই অন্ত্রের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়মিত খাদ্যতালিকায় কাঁচা কলা রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

২. আপেল

ফলের তালিকায় দ্বিতীয়েই রয়েছে আপেল। এই ফলে রয়েছে পেকটিন নামের এক ধরনের ফাইবার। এটি মলত্যাগ স্বাভাবিক রাখতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে।

আপেল খাওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞরা নিয়মিত সেদ্ধ করে খাওয়ার পরামর্শ দেন। তাদের মতে, এভাবে খেলে পেকটিন সক্রিয় হতে সহায়তা করতে পারে।

৩. অ্যাভোকাডো

অন্ত্রের যত্নে আরেকটি ফল হতে পারে অ্যাভোকাডো। এর অর্ধেক অংশে প্রায় ৫ গ্রাম ফাইবার পাওয়া যায়।

এই ফাইবার নিয়মিত মলত্যাগে সহায়তা করার পাশাপাশি পেট ফাঁপার সমস্যা কমাতেও ভূমিকা রাখতে পারে। ফলে খাদ্যতালিকায় সহজেই অ্যাভোকাডো যুক্ত করা যেতে পারে।

অন্ত্রের যত্নে খাবারের ভূমিকা

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে শুধু নির্দিষ্ট কোনো খাবারের ওপর নির্ভর করাই যথেষ্ট নয়। নিয়মিত ব্যায়াম, ঘুমের সঠিক অভ্যাস এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এর অংশ।

তবে খাদ্যতালিকায় কাঁচা কলা, আপেল ও অ্যাভোকাডোর মতো ফল যুক্ত করা অন্ত্রের যত্নে সহায়ক হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

অন্ত্র ভালো রাখতে খাবারে রাখুন ৩ ফল

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত