পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামানকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানকালে পঞ্চগড়ে ইজিবাইক ও রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিঞা বাদী হয়ে গুম ও হত্যার অভিযোগে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলা এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সহ সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।
/

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন