সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ষোলঘর ভূইচিত্র এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী লেনে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি পেছন থেকে একটি মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) নিহত হন। নিহতের বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।

এদিকে ঘটনার কিছুক্ষণ পরই ওই পথ দিয়ে যাওয়া লিটন ট্রাভেলসের একটি বাসের চালক দুর্ঘটনার দৃশ্য দেখে গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোড়ে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহত নজরুল ইসলামকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযানের সময় নিহতের পকেটে পাওয়া ১৮ হাজার টাকাও হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।

অজ্ঞাতপরিচয় ঘাতক গাড়িটি শনাক্ত এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে হাইওয়ে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ষোলঘর ভূইচিত্র এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী লেনে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি পেছন থেকে একটি মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) নিহত হন। নিহতের বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।

এদিকে ঘটনার কিছুক্ষণ পরই ওই পথ দিয়ে যাওয়া লিটন ট্রাভেলসের একটি বাসের চালক দুর্ঘটনার দৃশ্য দেখে গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোড়ে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহত নজরুল ইসলামকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযানের সময় নিহতের পকেটে পাওয়া ১৮ হাজার টাকাও হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।

অজ্ঞাতপরিচয় ঘাতক গাড়িটি শনাক্ত এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে হাইওয়ে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত