ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া ভারতের জনপ্রিয় ও আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে আইনি প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে
হয়, দিল্লির যন্তর মন্তরে সিজেপির গণবিক্ষোভ কর্মসূচির সুবিধার্থে শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত ধ্রুব রাঠীর নিজ বাসভবন থেকে তাকে আটক করে গুরুগ্রাম পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ দমন করতে দিল্লি ও আশপাশের এলাকা থেকে বিরোধী দলের নেতা, অ্যাক্টিভিস্ট এবং কনটেন্ট ক্রিয়েটরসহ ৬ হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। ধ্রুব রাঠীও তাদের অন্যতম ছিলেন।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি পৃথক দল অভিযান চালিয়ে ধ্রুব রাঠীকে আটক করে। এরপর তাকে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে আটকে রাখা হয়। পরবর্তীতে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হলেও সিজেপির কর্মসূচি কেন্দ্র করে দিল্লিতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
/

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন