সংবাদ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এলাকাছাড়া করার অভিযোগ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এলাকাছাড়া করার অভিযোগ
ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাড়ি ও কীটনাশকের দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে প্রাণভয়ে তীব্র নিরাপত্তাহীনতায় গত প্রায় এক মাস ধরে নিজের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরতে পারছেন না ভুক্তভোগী ব্যবসায়ী।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৬) বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর নওগাঁর বিজ্ঞ ৫ নম্বর আমলী আদালতে স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিলসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। প্রধান আসামি আব্দুল জলিল বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান কেটু। 

মামলার বিবরণ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কানুপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম দীর্ঘ ১৬ বছর প্রবাসে থাকার পর ২০২২ সালে দেশে ফিরে নিজ জমিতে বাড়ি ও কীটনাশকের দোকান নির্মাণ করেন। অভিযোগ উঠেছে, বাড়ি নির্মাণের সময় থেকেই বিএনপি নেতা আব্দুল জলিল তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা ব্যবসা ও কৃষিকাজে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করে আসছিল।

গত ১২ সেপ্টেম্বর চাঁদার দাবিতে ব্যবসায়ীর কর্মচারীকে আটকে মোটরসাইকেল জিম্মি করা হয়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তার সহায়তায় মোটরসাইকেলটি উদ্ধার করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীরের বাড়িতে তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা জাহাঙ্গীরকে মারধর করে এবং ঘরে আটকে রেখে ক্যাশ থেকে নগদ ৩০ হাজার টাকা ও দোকান থেকে বিপুল পরিমাণ কীটনাশক লুটপাটসহ ব্যাপক ভাঙচুর চালায়। এতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, অতর্কিত হামলা ও প্রাণনাশের হুমকির কারণে ভয়ে প্রায় এক মাস ধরে এলাকাছাড়া হয়ে আছেন ওই ব্যবসায়ী। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম আক্ষেপ করে জানান হামলার দিন পুলিশ এসে তাদের উদ্ধার করলেও অভিযুক্তদের ভয়ে তিনি প্রায় এক মাস ধরে এলাকাছাড়া। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও জানমালের নিরাপত্তা চান।

তবে নিজের বিরুদ্ধে আনা চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি বলে দাবি করেছেন প্রধান অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল জলিল। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এলাকাছাড়া করার অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত