নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর করুণ মৃত্যু হয়েছে। খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও একই পরিণতি বরণ করে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কাওয়ালীকান্দা গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৭) ও আরাফাত (৬)। অবুঝ দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় একটি শিশু অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে অপর ভাই তাকে উদ্ধার করতে ছুটে যায়। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার সময় শিশুদের বাবা-মা পাশের গোয়ালঘরে ছিলেন। স্বজনরা শিশুদের চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী ওমর ফারুক জানান, খবর পেয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে - গ্রাহকের নিজস্ব মিটার থেকে ফ্রিজে নেওয়া একটি ত্রুটিপূর্ণ বা অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন