সংবাদ

শিবগঞ্জ ও মোকামতলায় ৬৫ মণ্ডপে দুর্গাপূজা

প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

শিবগঞ্জ ও মোকামতলায় ৬৫ মণ্ডপে দুর্গাপূজা
ছবি : সংবাদ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও চলছে প্রতিমার কাঠামোতে মাটির কাজ, কোথাও শেষ হয়েছে রূপদানের প্রস্তুতি। তবে প্রতিমা তৈরির উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় এবার পূজার আয়োজন করতে বাড়তি ব্যয়ের মুখে পড়েছেন আয়োজকেরা।

এ বছর শিবগঞ্জ উপজেলায় ৩৯টি এবং মোকামতলা উপজেলায় ২৬টিসহ দুটি উপজেলা মিলিয়ে মোট ৬৫টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। গত বছর অবিভক্ত শিবগঞ্জ উপজেলায় ৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। মোকামতলা নতুন উপজেলা হওয়ায় এবার পৃথকভাবে দুই উপজেলায় এই উৎসব উদযাপিত হচ্ছে।

কারিগর ও পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, খড়, সুতলি, বাঁশ, পেরেক ও রং সহ প্রতিমা তৈরির সব উপকরণের দাম বাড়ায় প্রতিমা তৈরির মজুরি ও সার্বিক বাজেট এক-দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের আশা, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।

শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, পূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, মোট ৬৫টি মণ্ডপের মধ্যে ৬টি অধিক গুরুত্বপূর্ণ ও ৪৪টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

শিবগঞ্জ ও মোকামতলায় ৬৫ মণ্ডপে দুর্গাপূজা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত