সংবাদ

বান্দরবানে বিনামূল্যে চোখের ছানি অপারেশন পেলেন ৩৮ জন

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

বান্দরবানে বিনামূল্যে চোখের ছানি অপারেশন পেলেন ৩৮ জন
ছবি : সংবাদ

বান্দরবানের বিভিন্ন এলাকার চোখের ছানিতে আক্রান্ত ৩৮ জন নারী-পুরুষকে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা রিজিয়ন ও ব্রিগেডের তত্ত্বাবধানে চট্টগ্রামের আগ্রাবাদ আই কেয়ার হাসপাতালে এসব রোগীর চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

পরে সোমবার (১২ অক্টোবর) সকালে বান্দরবান সেনা রিজিয়নের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়া রোগীদের চোখের ড্রেসিং করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠে সেনা রিজিয়ন ও ব্রিগেডের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই চক্ষু রোগীদের শনাক্ত করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামের আগ্রাবাদ আই কেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত রবিবার (১১ অক্টোবর) চিকিৎসকেরা রোগীদের চোখের অস্ত্রোপচার সম্পন্ন করেন।

পার্বত্য বান্দরবানের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সেনাবাহিনীর এই বিশেষ উদ্যোগ। দুর্গম পাহাড়ি এলাকার অনেক সাধারণ মানুষের পক্ষে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বা ব্যয়বহুল অস্ত্রোপচার করানো প্রায় অসম্ভব। ফলে সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমে উপকৃত হচ্ছেন প্রান্তিক রোগীরা।

এ বিষয়ে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সারফরাজ হায়দার বলেন, ‘পার্বত্যাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বান্দরবানে বিনামূল্যে চোখের ছানি অপারেশন পেলেন ৩৮ জন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত