সংবাদ

ঘাটাইলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা: দুর্ভোগ শতাধিক পরিবারের

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

ঘাটাইলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা: দুর্ভোগ শতাধিক পরিবারের
ছবি : সংবাদ

টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পরিবার দীর্ঘস্থায়ী পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাঘাট ও বাড়িঘর পানির নিচে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে ৯টি ওয়ার্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঘাটাইল পৌরসভা। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও পৌর এলাকার এই ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুম শেষের পথে থাকলেও বিভিন্ন এলাকায় এখনো জমে রয়েছে পচা ও দুর্গন্ধযুক্ত পানি। স্থায়ী এই জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু ও নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। কোথাও চলাচলের ভরসা খেয়া নৌকা, আবার কোথাও বাঁশের সাঁকো। বাধ্য হয়ে পচা পানি মাড়িয়েই প্রতিদিন যাতায়াত করছেন সাধারণ মানুষ। বসতবাড়িতে পানি ওঠায় রান্নার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বিষাক্ত সাপের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকে। এছাড়া আবাদি জমি তলিয়ে থাকায় সময়মতো চাষাবাদ করতে না পেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের কোনো ন্যূনতম ব্যবস্থা রাখা হয়নি। মাসের পর মাস এই জলাবদ্ধতা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। দীর্ঘস্থায়ী এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে চান্দশী গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ীরা সম্প্রতি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন।

ভুক্তভোগী আরিফ হোসেন জানান, বর্ষা শেষ হলেও এলাকার মানুষের কষ্ট কমেনি। পানিবন্দী থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারছে না। গৃহিণীরা গৃহস্থালি কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন। দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের জোরালো দাবি জানান তিনি।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূরী তাসমিন উর্মি জানান, তিনি পানিবন্দী এলাকা পরিদর্শন করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা রোধে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঘাটাইলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা: দুর্ভোগ শতাধিক পরিবারের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত