রংপুরের মিঠাপুকুর থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। সোমবার (১২ অক্টোবর) পরিদর্শনকালে তিনি গ্রাম পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা আরও সুসংহত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
তিনি মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ যেকোনো অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না করে দ্রুত থানা পুলিশকে অবহিত করার আহ্বান জানান। অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার জন্যও গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মিঠাপুকুর থানার আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. রাসেল রানা, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, স্থানীয় দফাদার এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন