সংবাদ

গৌরনদীতে আ. লীগ নেতার বাড়ি থেকে ৭ নেতাকর্মী আটক

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

গৌরনদীতে আ. লীগ নেতার বাড়ি থেকে ৭ নেতাকর্মী আটক
ছবি : সংবাদ

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়িতে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- পৌর ছাত্রলীগের সদস্য মো. সজিব সরদার (২৯), উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টু (৪৫), মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার (৩০), পৌর আওয়ামী লীগ সদস্য ওয়াজ করণী (৫০), গৌরনদী সরকারি কলেজের সাবেক জিএস ও সাধারণ সম্পাদক মো. মাহিবুল আলম (৫৫), বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার (৩২) এবং গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাসুম সরদার (৩৯)।

এ ছাড়া মামলায় সৈকত গুহ পিকলু (৫০), মনির হোসেন মিয়া (৫৫), ইকতিয়ার হাওলাদার (৫৪), মামুনুর রশিদ ওরফে মনু মোল্লা (৪০), মনির মীর (৪০), মেহেদী আকন (৩৮), জসিম মেহার (৩৮) ও জোবায়ের ইসলাম ওরফে সান্টু ভূঁইয়াসহ (৪০) অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ২৫ অক্টোবর গৌরনদী থানা এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সূত্রে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির তথ্য পায়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

অভিযোগে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে কর্মসূচি পরিচালনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া কয়েকজনের নেতৃত্বে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া এবং বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সৈকত গুহ পিকলু। তার দাবি, তাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল এবং এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাদের বাড়িতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন এবং পরে দাওয়াতে আসা ছয়জনসহ তার ছোট ভাইকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গৌরনদীতে আ. লীগ নেতার বাড়ি থেকে ৭ নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত