সংবাদ

সামান্য পাওনা টাকাই কেড়ে নিল তরুণের প্রাণ


প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

সামান্য পাওনা টাকাই কেড়ে নিল তরুণের প্রাণ
ইমরান হাসান (৩৫)। ছবি : সংবাদ

কিশোরগঞ্জ সদরে পাওনা টাকা চাইতে গিয়ে আবুল কালাম নামের এক ব্যক্তির উপর্যুপুরি ছুরিকাঘাতে ইমরান হাসান (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইমরান হাসান ওই গ্রামের আব্দুল শহীদের ছেলে। অভিযুক্ত আবুল কালাম একই উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমরান হাসানের কাছ থেকে কিছুদিন আগে দুই হাজার ৪০০ টাকা ধার নিয়েছিলেন আবুল কালাম। সোমবার সন্ধ্যায় সেই পাওনা টাকা আনতে আবুল কালামের বাড়িতে যান ইমরান। এ সময় টাকা দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম পকেট থেকে ছুরি বের করে ইমরান হাসানকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


সামান্য পাওনা টাকাই কেড়ে নিল তরুণের প্রাণ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ সদরে পাওনা টাকা চাইতে গিয়ে আবুল কালাম নামের এক ব্যক্তির উপর্যুপুরি ছুরিকাঘাতে ইমরান হাসান (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইমরান হাসান ওই গ্রামের আব্দুল শহীদের ছেলে। অভিযুক্ত আবুল কালাম একই উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমরান হাসানের কাছ থেকে কিছুদিন আগে দুই হাজার ৪০০ টাকা ধার নিয়েছিলেন আবুল কালাম। সোমবার সন্ধ্যায় সেই পাওনা টাকা আনতে আবুল কালামের বাড়িতে যান ইমরান। এ সময় টাকা দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম পকেট থেকে ছুরি বের করে ইমরান হাসানকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত