সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
ছবি : সংগৃহীত

লিবিয়ায় বিভিন্ন সময়ে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত ১৭৪ জন বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমন্বিত উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ফেরত আসা এসব বাংলাদেশির একটি বড় অংশ অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার প্রলোভনে পড়ে মানবপাচারকারীদের সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে সেখানে গিয়ে বিভিন্ন সময়ে অপহৃত ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিমানবন্দরে আজ সকালে ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা। অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফিরে আসা বাংলাদেশিদের নিজ নিজ এলাকার মানুষের কাছে তাঁদের এই দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে আইওএম-এর পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রতিটি নাগরিককে যাতায়াত ভাতা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সাময়িক আবাসন সহায়তা প্রদান করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অবশিষ্ট বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত