রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘চিকিৎসকরা মানুষের জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত কর্মচাপ, ঘুমের ঘাটতি ও মানসিক চাপ তাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার স্বার্থেই চিকিৎসকদের সুস্থতা, কর্মপরিবেশ ও জীবনযাপনের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘ইন্টারনাল মেডিসিন ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসব ও বৈজ্ঞানিক সেমিনারের অংশ হিসেবে মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে মিনি ম্যারাথনের পাশাপাশি একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়নে নিয়মিত জ্ঞানচর্চা, গবেষণা ও বৈজ্ঞানিক আলোচনার কোনো বিকল্প নেই। নতুন রোগনির্ণয় পদ্ধতি ও চিকিৎসাসংক্রান্ত হালনাগাদ জ্ঞান অর্জনের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বাড়াতে হবে। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে চিকিৎসা নিশ্চিত করা ও রোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি।’
অভ্যন্তরীণ ওষুধবিদ্যা বা ইন্টারনাল মেডিসিনকে আধুনিক চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ শাখা হিসেবে উল্লেখ করে চসিক প্রশাসক বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগের মতো দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের চিকিৎসায় এ শাখার চিকিৎসকদের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা চিকিৎসকদের পেশাগত সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। কর্মক্ষেত্রে চিকিৎসকদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. তমিজ উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ডালী এবং সহযোগী অধ্যাপক ডা. ইফতেখার লিটনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই আয়োজনের মূল দিবস ২৮ অক্টোবর নানা বর্ণাঢ্য কর্মসূচি ও বৈজ্ঞানিক সেমিনারের মধ্য দিয়ে উদযাপন করা হবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন