সংবাদ

প্রশ্ন ফাঁসের অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

মাহফুজ উদ্দিন খান, চুয়াডাঙ্গা
মাহফুজ উদ্দিন খান, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

প্রশ্ন ফাঁসের অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা প্রথম পত্রের প্রশ্ন ১ হাজার ৫০০ টাকায় বিক্রির অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সঙ্গে একটি কোচিং সেন্টারের প্রশ্নের হুবহু মিল পাওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। গত রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত ‘জনি ফটোকপি’ নামের একটি দোকান থেকে ওই প্রশ্ন ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করা হয়।

সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে এলে নির্ধারিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুন নাহার বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পরীক্ষা কমিটির সদস্যদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, স্থগিত হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

এদিকে, আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সঙ্গে স্থানীয় একটি কোচিং সেন্টারের পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। এ ঘটনায় পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৩ অক্টোবর ‘পাইকপাড়া ওয়েলফেয়ার একাডেমি কেয়ার’ নামক কোচিং সেন্টারে নেওয়া পরীক্ষার প্রশ্নের সঙ্গে সোমবারের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে যায়। বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিক্ষোভ করে। এর আগে পূজার ছুটির আগের গণিত পরীক্ষার প্রশ্নের সঙ্গেও ওই কোচিংয়ের প্রশ্নের মিল ছিল বলে অভিযোগ তাদের।

বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা আক্তার জাহান বলেন, ‘পূজার ছুটির আগেই প্রশ্ন তৈরি করে প্রধান শিক্ষকের কাছে জমা দিয়েছিলাম। প্রশ্ন কীভাবে ফাঁস হলো, সে বিষয়ে আমার কিছু জানা নেই।’

অন্যদিকে, কোচিং সেন্টারের পরিচালক নীলচাঁদ হোসেন গুগল ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজেই প্রশ্ন তৈরি করেছেন দাবি করলেও প্রমাণ দেখাতে পারেননি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ওয়ার্ড জামায়াতের সভাপতি পরিচয় দিয়ে রুজন আলী নামে এক ব্যক্তি সাংবাদিকদের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রশ্ন ফাঁসের অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত