নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের সার্ভার বন্ধ থাকায় বুধবার (২৮ অক্টোবর) তিন ঘন্টার মতো এনআইডির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ‘রক্ষণাবেক্ষণের কাজের জন্য’ সার্ভার বন্ধ রাখা হয়েছিল, যদিও এ বিষয়ে কোনো আগাম ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সাইবার হামলার আশঙ্কায় ইতোমধ্যে দেশের কয়েকটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল। এর জেরে সাইবার হামলার ঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বুধবার সংবাদমাধ্যমকে বলেন, পিএইচপির ত্রুটির কারণে এনআইডি তথ্য ভাণ্ডারে সাইবার হামলার কোনো ‘আশঙ্কা নেই’।
তিনি বলেন, তারা ইন্টারনাল সার্ভারভিত্তিক সেবা দিয়ে থাকেন। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনলাইন সেবা বিঘ্নিত হয়। কারিগরি দলের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। ১টার পর সার্ভার চালু হয়ে যায়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন