ঢাকার দোহারে প্রবাসী এক যুবকের গায়েহলুদের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিয়েবাড়িতে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় বর হাসান (হোসেন) ও নারীসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শিমুলিয়া হাসির মোড় এলাকায় একদল উচ্ছৃঙ্খল যুবক চাঁদার টাকা না পেয়ে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) রাতে প্রবাসী হোসেনের গায়েহলুদ অনুষ্ঠান চলাকালে একদল মদ্যপ যুবক সেখানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা একটি মোবাইল নম্বর দিয়ে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার হুমকি দেয়। টাকা না দিলে পরদিন বিয়েবাড়িতে বড় ধরনের হামলা চালানোর হুংকারও দেয় তারা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ওই যুবকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিয়েবাড়িতে চড়াও হয়। হামলায় বর হাসান ও তার ভাবির অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, বরং বিয়েবাড়ির আনন্দ পণ্ড করে বেশ কয়েকটি দামি মোবাইল ফোন ভাঙচুর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বিয়েবাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। চাঁদা দাবি ও হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন