সংবাদ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২


প্রতিনিধি,নরসিংদী
প্রতিনিধি,নরসিংদী
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ছবি : সংবাদ

নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিল্লাল হোসেন (৩৮) ও ইয়াছিন মিয়া (৩৫) নামের দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌয়ালার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিল্লাল হোসেন নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আবদুল বারেকের ছেলে এবং ইয়াছিন মিয়া শহরের ঘোষপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এর জের ধরেই সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে এক পক্ষের ওই দুই সদস্য আহত হন। তবে এ ঘটনায় আহত ব্যক্তিদের স্বজনদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, চৌয়ালায় গুলিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। সন্ধ্যায় প্রতিপক্ষের গুলিতে তারা আহত হন। তবে প্রতিপক্ষ কারা বা এর সঙ্গে ঠিক কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিল্লাল হোসেন (৩৮) ও ইয়াছিন মিয়া (৩৫) নামের দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌয়ালার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিল্লাল হোসেন নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আবদুল বারেকের ছেলে এবং ইয়াছিন মিয়া শহরের ঘোষপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এর জের ধরেই সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে এক পক্ষের ওই দুই সদস্য আহত হন। তবে এ ঘটনায় আহত ব্যক্তিদের স্বজনদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, চৌয়ালায় গুলিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। সন্ধ্যায় প্রতিপক্ষের গুলিতে তারা আহত হন। তবে প্রতিপক্ষ কারা বা এর সঙ্গে ঠিক কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত