সংবাদ

মোদি সরকারের বিরুদ্ধে রামলীলা ময়দানে মানুষের ঢল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

মোদি সরকারের বিরুদ্ধে রামলীলা ময়দানে মানুষের ঢল
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে সকাল থেকেই বাড়ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে বিরোধী দলগুলোর ডাকা এই সমাবেশ ঘিরে পুরো দিল্লিতে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রামলীলা ময়দান ছাড়াও আশপাশের সড়কগুলোতে বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রবিবার (১ নভেম্বর) বেলা গড়ালেই সমাবেশ কেন্দ্র করে দিল্লির নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে রামলীলা ময়দানের দিকে এগোতে থাকেন বিরোধী দলের কর্মী-সমর্থকেরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে শীর্ষ নেতারা খোলা বাসে মিন্টো রোড, কনট প্লেস ও আজমেরি গেট হয়ে সমাবেশস্থলে পৌঁছান। কর্মসূচিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ ‘ইন্ডিয়া’ জোটের অধিকাংশ শীর্ষ রাজনৈতিক মুখ উপস্থিত ছিলেন।

বিরোধী শিবিরের দাবি, আজকের এই কর্মসূচিতে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটেছে। তবে দিল্লি পুলিশের প্রাথমিক অনুমানে উপস্থিতি প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ময়দানের ভেতর ও বাইরে জনস্রোত সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

সমাবেশকে কেন্দ্র করে পুরো দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু রামলীলা ময়দান এবং তার আশপাশেই চার হাজারের বেশি নিরাপত্তাকর্মী দায়িত্বে রয়েছেন। পুরো এলাকাকে কয়েকটি জোনে ভাগ করে সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। দিল্লির প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করায় পথচারীদের হেঁটে ময়দানের দিকে যেতে হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) কংগ্রেস সভাপতির বাসভবনে আয়োজিত ‘জন অভিশংসন’ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের এই সমাবেশের ডাক দেওয়া হয়। বিরোধীদের মূল অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ার নামে কোটি কোটি সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনারের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করছে বিরোধী দলগুলো।

যদিও শাসক দল বিজেপি এবং নির্বাচন কমিশন এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তবে রামলীলা ময়দানের এই বিশাল জনস্রোত নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মোদি সরকারের জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ তৈরি করল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মোদি সরকারের বিরুদ্ধে রামলীলা ময়দানে মানুষের ঢল

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত