রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ফিলিপাইনের নারী পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ২৮ অক্টোবর রাতে বনানী থানার ৭ নম্বর রোডে (ব্লক-বি/১) এলাকার বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ হন তিনি। তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
ওই বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, গত ২৮ অক্টোবর রাতে ওই বাসায় রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার (ব্লক-বি/১) একটি ফ্ল্যাটে ওঠেন।
এদিকে আজিনা মটো কোম্পানির সিইও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, নিহত ক্রিস্টিন ভার তার বান্ধবী। তারা দুজনে গত ১৫ অক্টোবর থেকে ওই বাসায় একত্রে বসবাস করছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বনানীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে এক ফিলিপিনি নারী এসেছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, বনানীতে দগ্ধ হয়ে এক ফিলিপিনি নাগরিক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরদেহের ময়নাতদন্তের জন্য জাতীয় বার্নের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে অবগত করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান হাবিবুর রহমান।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন