ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে।
শনিবার দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ—তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি বার্তা ভেসে উঠতে দেখা যায়। একই সঙ্গে সাইটটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজছিল।
স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে এমন রাজনৈতিক ও বিতর্কিত চিত্র প্রদর্শিত হওয়ায় পোর্টালটি ‘হ্যাক’ বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে জোর গুঞ্জন উঠেছে।
ঘটনার পর থেকে ডিএমপি নিউজের সাইটটিতে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে কি না, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
ডিএমপি নিউজের পরিচিতি অনু্যায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল। যেখানে ডিএমপির নানা কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ ও জনসচেতনতামূলক তথ্য প্রকাশ করা হয়ে থাকে।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন