সাতক্ষীরার শ্যামনগরে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামের এক চালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বংশীপুর এলাকার সোনার মোড় মৎস্য আড়ত সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজ ইজিবাইক নিয়ে বের হন সাগর আলী। সকাল সাড়ে ছয়টার দিকে বংশীপুর সোনার মোড় মৎস্য আড়তের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সাগর আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন