পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের রণচন্ডী স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে দুই দিনব্যাপী শিখন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে স্লুইসগেট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান ও তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন।
শিখন কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী। এই প্রশিক্ষণ কর্মসূচিতে রণচন্ডী স্লুইসগেট প্রকল্পের মোট ৬০ জন সুবিধাভোগী সদস্য অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন