যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন উপজেলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের পৃথক উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সকালে চারমাথা এলাকার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, সাবেক আহ্বায়ক মো. ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা বক্তব্য দেন।
তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ছাড়াও এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি (রাজবাড়ী): রাজবাড়ীর বালিয়াকান্দিতে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি থানার ওসি মোঃ জিল্লুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুর-এ-সামস নওরোজ। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।
গঙ্গাচড়ায় (রংপুর): রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল): ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সাড়ে দশটার দিকে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন