স্নিগ্ধ মেয়ে
হাসান কল্লোল
স্নিগ্ধ মেয়ে তুমি কেন কবিতা হলে না!
মেলায় যে একবার হারিয়ে গিয়েছিলে সেই ভয়ে
হারানোর উৎসবে ভুলেও এলে না!
এখানে সারা সময় চলে মিলনের মেলা!
এইসব অহেতুক লোক দেখানো খেলা;
কারো সাথে কারো কোনো মিল নাই; প্রত্যেকে চকচকে ছুরি
এক হাতে লুকিয়ে রেখে হা-হা হো-হো হাসছে কেবল
আর চিতল মাছের পেটির মতো রমণীরা বলছে: চিয়ার্স!
টাই আর শাড়ির গিট তারা বেঁধেছে ঈর্ষায়!
সুযোগ পেলেই মিথ্যার নাইলন সুতো দিয়ে
পেঁচিয়ে ধরবে তোমার অর্জনের উন্নত গ্রীবা!
তুমি থাকো বা নাই থাকো তোমাকে মানবিক নয়
হন্তারকের মাঠের হাজিরা নিয়ে নেবে ঠিক।
ছুটির দিনেও এই এক বিপদ!
কবিতা লেখার জন্য বাগান বিলাসের পাশে বসলেও
মনে হয় কাটাময় ক্যাকটাসের আঙুলগুলো ধরে আছি
আর তুমি স্নিগ্ধ মেয়ে উড়ে গিয়ে বহুদূরে অপার্থিব
মেঘের বাড়িতে গাইছো আমার প্রিয় সব সংগীত!!
ঝুলছে ফড়িং
খোরশেদ বাহার
রঙিন ডানা মেলে উড়ছে ফড়িং
ঘুরছে চারপাশ বুনছে সময়ের জাল
ঘূর্ণণের সঞ্চারপথে নিবিষ্ট মনে তাকিয়ে থাকি
রংবেরং ছবি আঁকছে ফড়িং একমনে
চার দেয়ালের বদ্ধ ঘরে অন্ধকারে খোলা মনের জানালা
প্রথমে বৃত্ত তারপর দীর্ঘ সরল রেখা
বর্গ চতুর্ভুজ রম্বস সামন্তরিক
এলোমেলো এঁকে ফেলি এইসব জ্যামিতিক চিত্র
কাটাকুটি খেলার সময় ক্রমশ থিতু হয়ে আসে
স্কন্ধে কাহার নিঃশ্বাস লাগে, চেনা চেনা গন্ধমাখা
খাতাজুড়ে বড় ছোট সাদা কালো লাল নীল
বিচিত্র সব রংয়ের গোলকধাধায় ফড়িং হয়ে উড়তে থাকি
ফড়িংটা এখনো উড়ছে
চেয়ারের হাতল ছেড়ে দরজার চৌকাঠে
টেবিলের কোনা ছেড়ে উল্টো হয়ে ঝুলছে ছাদে
তার ডানায় পৃথিবীর গন্ধ
আর রঙিন সময়ের জাল।
কালের পুরুষ
যাকির সাইদ
আমিই সেই কালের পুরুষ, যাকির সাইদ দেখো,
আমার হাতের চেটোয় নৃত্য করে সাত সমুদ্র,
যার চোখের তারায় বন্দি সহস্র সূর্যের আলো,
যার কলমের ডগায় জন্ম নেয় অনন্ত মহাকাল।
আমি সময়ের সন্তান নই শুধু,
সময়ও কখনো কখনো আমার কাছে এসে
তার দীর্ঘশ্বাসের ইতিহাস লিখে যায়।
আমি সমুদ্রকে জয় করতে আসিনি,
সমুদ্রের গভীরে ডুবে থাকা মানুষের কান্না
শব্দে শব্দে তুলে আনতে এসেছি।
আমি ক্ষণজন্মা মানুষ,
কিন্তু আমার স্বপ্নের মৃত্যু নেই।
নগরপাঠ
জয়নাল আবেদীন শিবু
কতোই শুনেছি মেঘ পথেই হারিয়ে যায়— নিরুদ্দেশ যাত্রায়
পথ তবু চলে যায়— মহাসড়ক ধরে— দূরদেশে
মানুষও পথে নামে, ছুটে চলে মহাবৃত্তে, ভাঙ্গা মাস্তুল ধরে ধরে
তাঁবুর নিশানা খুঁজে— কেউতো নগরে যায়— কোলাহল বাড়ায়
ব্যস্ত নগরী, তরতর হেঁটে যায় মানুষ— সাইরেনের সাম্পানে
ভেসে ভেসে নিশিরাত করে ফেরি— জানি না কোথায় নোঙ্গর
করে রাত! নগরে তবু মানুষ যায়— অট্টালিকার আড়ম্বরে
সঞ্চয় হারায়—
মানুষতো এমনই প্রাণি— যেতে চায় স্বপ্নের সমান—
পথে নামে হাটে হাটে সওদার বাসনায়— কেউ উত্তরে আর
কেউ যায় দক্ষিণে, নিজনামে কুড়ায় দেখি কতো যে উৎসব।
নগরপাঠ অন্ত হলে আঁধারে হেঁটে হেঁটে বিনিদ্ররাত
ক্ষরণবুকে যায় যারা ভুল ঠিকানায়— রাখে কে হিসেব তার?
বিয়োগ ফুলের গন্ধ
সোহেল মাহমুদ
পিরামিড নয়, ওটা হীরের চিবুক;
ওখানেই শুয়ে আছে চন্দনার তিল।
বিংশ শতাব্দীর সবচে’ আচানক সুখ,
রূপের গরিমা নিয়ে মৃতবৎ চিল।
না, ওটা ঠোঁট না, রিক্ত চুম্বনের মমি;
কিংবা সঙ্গমের ঘাম, অবাধ্য সময়।
বেদখল হৃদয়ের এক খণ্ড জমি,
অনাগুনে জ্বলেপুড়ে ভস্মীভূত ট্রয়।
ওটা চোখ না, বিচ্ছেদে আহত তিতাস;
পোড়া মাটির রৌরবে— উগরে দেয়া জল।
অশরীরী হাতে লেখা শূন্য অনুপ্রাস,
চন্দনার বেচে দেয়া চুঁচির মহল।
বাংলাদেশ নয়, এটা স্বাধীন কবর;
যোগ নয়, বিয়োগের আবাসিক ঘর।
ভুল ঠিকানায় এসে পড়েছি
শ্যামল নাথ
আজ আর কিচ্ছু মনে নেই,
কাকে কাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম—
অরণ্যের পাতা ঝরা দিনে।
যারা অবহেলা সহ্য করতে না পেরে আমাকে অভিসম্পাত দিতে দিতে
বলেছিল— ‘দেখি কি ছিঁড়তে পারো জীবনে!’
তারা আর কেউ কোনোদিন আমাকে এক পলক দেখতেও এলো না!
সময়ে অ-সময়ে যখন তখন বৃষ্টির কান্না দেখতে গিয়ে কতবার যে,
উচ্ছেদের চিঠি হাতে পেয়েছি।
চায়ের দোকান, মেঠো পথ, মাথার ওপর খড়ের চালা, পদ, পদবি, ভাঙা বারান্দা—
এসব কিছু ছেড়ে এসে অন্ধকারে কেবলই বসন্ত দিন খুঁজেছি;
কিন্তু আমি কেবলই পেয়েছি অবহেলা।
সমস্ত জীবনজুড়ে নিজেই নিজেকে খুঁজেছি;
শুদ্ধ ঠিকানা খুঁজতে খুঁজতে ভুল ঠিকানায় এসে পড়েছি।
বোধশক্তি এবং ধারণা
আমিরুল আছান
রক্তের ভেতরটা রক্ত খোঁজে কৃতকর্মের উঠোনে,
আমি বুঝ হই আস্থাতে আর শ্বাসমূলে
মূল্যহীন হয়ে দিগন্তের সাথে কথা বলি,
উল্লেখযোগ্য কথা হয় ব্যথার শব্দের গদ্যে।
নিজের বিশ্বাস জুড়ে যায় সুফলের নিসর্গের পত্রে
দ্রোহের আগুনে বিজ্ঞাপন হয় জ্ঞানের প্রেম।
নতুন করে পথ চলার পথে পাথর হয় জ্ঞান,
জড়িয়ে জরিপ করি প্রেমের সারাংশের অংশবিশেষ।
ব্যথা হয় নিমন্ত্রণপত্র, পত্র হয় পথের রাশি;
বোধশক্তি এবং ধারণায় জীব হয়ে বেঁচে থাকি।
অক্টোবরের পদাবলি
রানা ভিক্ষু
যাকে ভুলি নাই সে নয়, অক্টোবর এলে─
দরজায় কড়া নাড়ে তার ছায়া।
কে যেন বলেছিল─
পৃথিবীর কোনো ব্যবস্থাপনা অথবা হিসাববিজ্ঞান
আটকাতে পারবে না তার সহাস্য উপস্থিতি
তার নাম, বানান, ঠিকানা─
সব লুপ্ত, রূপক,
অচেনা নদীর জলে মিশে যাওয়া মায়া।
কার যুগলবন্দি আলো ছড়াবে বলে
অনলাইন গ্রুপ সভায় আশাফা সেলিম
আগাম তুলে রেখেছে উৎসুক হাত?
তাকে মনে নেই─
শুধু বুকে বিঁধে আছে
ছ্যাৎ করে জ্বলে ওঠা ব্যথা, ঝলকানি।
যেসব নেপথ্য নিবেদন
অপ্রস্তুত চোখে ঝরিয়েছে জল,
সমূলে লোপাট সেসব অশ্রুকণা—
বাষ্প, মেঘ, বৃষ্টি, নাকি স্রোত ছলছল?
রাশিফলে উৎসাহী হয়েছিল কে,
কার ক্ষুদে বার্তা, জাগিয়েছে রাতে?
স্মৃতিসহ উড়ে যাওয়া, সেইসব ধুলো
উড়িতেছে আজ, কোন অজুহাতে?
কোন ধারায় অক্টোবর করিছে কী ভুল?
তুমি বল ছায়াবতী─ মহুয়া, বকুল!
অমর্ত্যের সম্রাট
ভূঁইয়া বুলবুল
মানুষের পায়ে বেড়ি পড়ালে হাঁটার ইচ্ছে আরো
প্রবল হয়ে ওঠে;
মানুষের শৃঙ্খলিত হাত যুদ্ধের গোপন অনুশীলনে
হয়ে ওঠে দুর্দ্দম;
কালো কাপড়ে দু’চোখ বন্ধ করে দিলে জেগে ওঠে
কপালের তৃতীয় নয়ন; দৃষ্টির সীমানা অতিক্রম করে
আরো প্রগাঢ় আলো ফেলে আকাশের ওপারে;
জন্মলগ্ন থেকেই মানুষের এমন দৌর্দণ্ড প্রতাপ!
এমনকি যাকে মৃত্যু বলো কিংবা মৃত্যুদণ্ড;
মানুষের জন্য এটা আরো বেশি অর্থহীন, অকার্যকর;
অচিন পাখি ইচ্ছে ডানায় উড়ে অনন্তে
অমর্ত্যের সম্রাট, তার মূলত মৃত্যু নেই
দূরত্বের জ্যামিতি
এস এম তাহমিনা
ভালোবাসার খাতাটা খুললেই
অঙ্কটা খুব সহজে মিলে যায়—
তুমি ছিলে আমার অঙ্কের একমাত্র সমাধান,
অথচ আজ তুমিই এক অমীমাংসিত উপপাদ্য।
আমাদের গল্পটা এক মলাটেই শুরু হয়েছিল,
একদিন আমরা একই তারের দুই প্রান্তে কেঁপেছি,
ঘড়ির কাঁটার মতো ঘুরতাম একই বৃত্তে,
অথচ নিয়তির কাটাকুটিতে
আজ কে কার থেকে কতটা দূরে!
এখন হিসাব মেলাই—
কতটুকু ভালোবাসা দিলে
কতটা শূন্যতা ফিরে আসে?

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন