সংবাদ
সংবাদ

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে পরিণত না হয়

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে পরিণত না হয়

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি দিন দিন বাড়ছে। এই সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। এই বাস্তবতায় তুরস্কের আনাতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনের মূল কথা, নতুন প্রতিশ্রুতি নয়, আগের অঙ্গীকারের বাস্তবায়ন। এটি সময়ের দাবি। বছরের পর বছর আলোচনা ও ঘোষণা হলেও জলবায়ু সংকট মোকাবিলায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের বিষয় গুরুত্ব পেয়েছে। এসব লক্ষ্য অর্জনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বড় অর্থনীতির দেশগুলোকে দায়িত্ব নিতে হবে। সামরিক কর্মকাণ্ড ও যুদ্ধের পরিবেশগত ক্ষতিও উপেক্ষা করার সুযোগ নেই।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার বাংলাদেশ। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এ কারণে দেশে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। অথচ এই সংকট তৈরিতে বাংলাদেশের দায় খুবই সামান্য। কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানোর যে দাবি বাংলাদেশ তুলছে, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে শুধু তহবিল বাড়ানোর ঘোষণা নয়, অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করাও জরুরি। ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন প্রয়োজনের সময় এই অর্থ পায়, তা নিশ্চিত করতে হবে।

জলবায়ু সংকট মোকাবিলায় কৃষক, জেলে, আদিবাসী ও উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে হবে। তাদের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে পরিণত না হয়। আগের অঙ্গীকার বাস্তবায়নে সময়সীমা, জবাবদিহি ও বাধ্যতামূলক পদক্ষেপ নির্ধারণ করতে হবে। জলবায়ু সংকট কোনো এক দেশের সমস্যা নয়। কাজেই এর সমাধানেও চাই সম্মিলিত দায়িত্ব ও কার্যকর উদ্যোগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে পরিণত না হয়

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত