সংবাদ
সংবাদ

পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী চাল

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী চাল

পোশাকশ্রমিকদেরকে ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রির জন্য বিশেষ খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে তিন মাস এই সুবিধা দেওয়া হবে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশ্রমিকেরা এর আওতায় আসবেন।

বাজারদরের তুলনায় কম দামে চাল পাওয়ায় শ্রমিকদের খাদ্য ব্যয়ে কিছুটা সাশ্রয় হবে। তবে প্রশ্ন হচ্ছে, এই সহায়তা কতটা কার্যকর হবে? সপ্তাহে এক দিন, শুক্রবার ৭৫টি ট্রাকে চাল বিক্রি করা হবে। ছুটির দিনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে হলে শ্রমিকদের ভোগান্তি বাড়বে বলে মনে করছেন কেউ কেউ। তা ছাড়া একজন শ্রমিক মাসে ১০ কেজি চাল কিনে সর্বোচ্চ ৩০০ টাকা সাশ্রয় করতে পারবেন। বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই সহায়তা খুবই সীমিত।

শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন বলে মনে করেন অনেকে। তারা বলছেন, শুধু চাল নয়, ডাল, তেল, চিনি ও লবণের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে দিতে হবে। এ ক্ষেত্রে কারখানার ভেতরে বা প্রবেশপথে পণ্য বিক্রির ব্যবস্থা করা যেতে পারে। এতে শ্রমিকদের সময় ও যাতায়াত খরচ বাঁচবে। সুবিধা পাওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তবে এসব সাময়িক সহায়তা কখনোই ন্যায্য মজুরির বিকল্প হতে পারে না। শ্রমিকদের জীবনমান উন্নত করতে হলে তাদের আয় বাড়াতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ এবং নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী চাল

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত