সংবাদ
সংবাদ

বিদেশি চার প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

বিদেশি চার প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার
ছবি : সংগৃহীত

চারটি আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কোম্পানি চারটি হচ্ছে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং, নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস ও উজ্জি জেমস বিহাইভ।

২০০৬ সালের সরকারি ক্রয় আইনের ৬৮ ধারা এবং ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালার ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জাপানের জেরা গ্লোবাল মার্কেটসের সঙ্গে চুক্তিতে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি ক্রয় চুক্তি (এসপিএ) স্বাক্ষরের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে একাধিকবার জরুরি অবস্থায় সরাসরি ক্রয়ের মাধ্যমে এলএনজি কার্গো কেনা হয়েছে। তবে অতীতে সরাসরি ক্রয়ে কেনা কার্গো সময়মতো পৌঁছায়নি, যার ফলে সরবরাহ সংকট আরও বেড়েছে।

গেল সেপ্টেম্বরে মন্ত্রিসভা কমিটি টোটাল এনার্জিসের কাছ থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে ১৮টি এলএনজি কার্গো আমদানির নীতিগত অনুমোদন দিয়েছিল, যা অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুটি কার্গো সরবরাহ করবে।

আগস্টে চারটি সরবরাহকারীর কাছ থেকে জরুরি ভিত্তিতে আটটি কার্গো সরাসরি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। অক্টোবরে আরও পাঁচটি সরবরাহকারীর (চেনিয়ের, ট্রাফিগুরা, বিপি, সাহারা, শেল) সঙ্গে সরাসরি ক্রয় বা সরকার-থেকে-সরকার পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী আন্তর্জাতিক দরপত্রে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকটের মুখে সেই বিলম্ব গ্রহণযোগ্য নয়।

একই সভায় আরও কয়েকটি বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ সালের রমজানের জন্য ৬,২০০ টন খেজুর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়, দরপত্র জমা দেওয়ার সময়সীমা কমানো হয়েছে; হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সরাসরি ক্রয় পদ্ধতিতে মোবাইল নেটওয়ার্ক কভারেজ স্থাপন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিদেশি চার প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত