সংবাদ
সংবাদ

কেশবপুরে জলাবদ্ধতা থেকে কৃষিজমি রক্ষা করুন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

কেশবপুরে জলাবদ্ধতা থেকে কৃষিজমি রক্ষা করুন

যশোরের কেশবপুরে বোরো ধানের ভালো ফলনের আশা জাগলেও জলাবদ্ধতা কৃষকের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় উপজেলার শতাধিক বিলে বছরের পর বছর পানি জমে থাকছে। ফলে অনেক জমিতে সময়মতো ধান আবাদ করা যাচ্ছে না। এবারও জলাবদ্ধতার কারণে প্রায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো চাষ সম্ভব হয়নি। এতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩৩ কোটি ৫৭ লাখ টাকার ধান কম উৎপাদিত হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কেশবপুর একসময় খাদ্যশস্য উৎপাদনে উদ্বৃত্ত উপজেলা হিসেবে পরিচিত ছিল। নদ-নদীর নাব্য কমে যাওয়ায় সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এ বছর কৃষকেরা নিজেদের উদ্যোগে বিভিন্ন বিলের পানি নিষ্কাশন করেছেন। এরপরও সব জমি চাষের আওতায় আনা সম্ভব হয়নি। অন্যদিকে, যেসব জমিতে ধান হয়েছে, সেখানে ভালো ফলনের আশা করছেন কৃষক। পানি নিষ্কাশনের অভাবে উৎপাদনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

এ সমস্যার পেছনে নদী ভরাটের পাশাপাশি অপরিকল্পিত মাছ চাষও ভূমিকা রাখছে। অভিযোগ রয়েছে, কিছু ঘেরমালিক মাছ চাষের জন্য ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভরাট করেন। পরে ধান চাষের মৌসুমে পানি সরানো হয়। এতে কৃষকের আবাদ অনিশ্চিত হয়ে পড়ে। কৃষিজমির ব্যবহার নিয়ে এমন সংকটের টেকসই সমাধান প্রয়োজন।

কেশবপুরের জলাবদ্ধতা নিরসনে নদ-নদী ও খাল খনন, নিয়মিত পানি নিষ্কাশন এবং বিলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। মাছ চাষ ও ধান চাষের মধ্যে সমন্বয়ও জরুরি। শুধু কৃষকের ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভর করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কেশবপুরে জলাবদ্ধতা থেকে কৃষিজমি রক্ষা করুন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত