ছয় বছর আগে শুরু হওয়া কুমিল্লার বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের উদ্যোগ থেমে গিয়েছিল গোমতী নদীর নাব্যতা সংকট ও বিভিন্ন অবকাঠামোগত প্রতিবন্ধকতায়। দীর্ঘ বিরতির পর প্রকল্পটি নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে। নৌপথ সচল করে বন্দর চালুর সম্ভাবনা যাচাইয়ে এবার গোমতী নদী পরিদর্শন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রতিনিধিদল।
তবে নদীর নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি নদীর ওপর থাকা অন্তত ৩০টি সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে। নৌপথ সচলসহ নৌবন্দর চালু করতে সম্ভাব্যতা নির্ধারণে শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর শেষ প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশে প্রবেশমুখ আদর্শ সদর উপজেলার বিবির বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় নদীপথ পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামসহ একটি পরিদর্শন দল।
এ সময় কর্মকর্তারা নদীর বিভিন্ন অংশের নাব্যতা সংকট ও নদীর ওপর রেলওয়ে ব্রিজসহ বেশ কিছু আঞ্চলিক সড়কের সঙ্গে তৈরি করা ব্রিজ পরিদর্শন করেন। নৌপথ সচল করতে এসব ব্রিজের অবকাঠামোগত সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
এদিকে শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে পরিদর্শন দলের প্রধান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ওই প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, সরেজমিনে গিয়ে যা দেখে এলাম এবং আপনারা যা বললেন, তার ওপর একটি সিদ্ধান্ত নিতে হবে। সাধারণত নদীর যে ঢাল থাকে, সে তুলনায় গোমতীর ঢাল আরও বেশি। এটি এত বেশি ঢালু যে পানি দ্রুত মেঘনায় চলে যায়। অন্য নদীর মতো যদি প্রবাহ ধরে রাখতে চান, তাহলে এটিকে আরও বেশি গভীর করে খনন করতে হবে। আর ওই পাশে (ভারত) যে বাঁধ আছে, সেটিও কিন্তু সব সময় পানি ছাড়ছে না। সুতরাং আমাদের সবকিছু ভাবতে হবে।
নদীর বিভিন্ন স্থানে ব্রিজ থাকার বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরও বলেন, গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে; সেগুলোর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। আমরা সেগুলোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে এই প্রকল্প ভারত-বাংলাদেশ না বুঝে শুরু করেনি। দুই দেশের স্বার্থের কারণেই এটি শুরু হয়েছিল। কিন্তু নদীর ওপর অবকাঠামোগুলো সমস্যা হয়ে দাঁড়ায়। সেগুলো সরাতে হয়তো প্রকল্পের ব্যয়ের সমান টাকা লেগে যেতে পারে—যে কারণে এটি থেমে গেছে। এটি স্থগিত আছে, কিন্তু বন্ধ হয়নি। আমাদের বিমানবন্দর বন্ধ, আমাদের রেলবন্দর চালু হচ্ছে একটি; ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আমাদের একমাত্র পথ রাজধানীর সঙ্গে যোগাযোগের। এখন রাস্তার যে অবস্থা, তা আরও বেশি কার্যকর করতে সময় লাগবে। বিকল্প সড়কের প্রস্তাব দেওয়া হয়েছে, তাও বাস্তবায়নের সময় লাগবে। সবচেয়ে দ্রুত যেটি হতে পারে, সেটি হচ্ছে নৌপথ সচল করা। আমাদের সরকারও সেটি চায়। এখন একটি প্রশ্ন অবকাঠামো সংস্কার—তাও করা সম্ভব।
এ সময় বিআইডব্লিউটিএর সদস্য (পরি. পরি.) মো. সাজেদুর রহমান, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম ও পরিচালক (পরিকল্পনা) মো. মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপ্রটোকল চুক্তির দ্বিতীয় সংযোজনীতে এই রুটটি অন্তর্ভুক্ত করা হয়। ওই বছরের ৫ সেপ্টেম্বর গোমতী নদীপথে ১০ টন সিমেন্ট নিয়ে একটি বার্জ ভারতের সোনামুড়া যায়। তবে গোমতী নদীর অন্তত ১৪টি পয়েন্টে নাব্যতা সংকট ও কিছু ব্রিজের উচ্চতা কম থাকাসহ বিভিন্ন কারণে এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপনসহ গতিতে নৌপথ সচল করার উদ্যোগ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাই প্রকল্পটি চালু করতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল নৌপথ ও গোমতী পরিদর্শনে আসে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন