সংবাদ
সংবাদ

আমেরিকার আকাশে কিসের সংকেত?

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

আমেরিকার আকাশে কিসের সংকেত?

কোনো ডানা নেই, নেই কোনো ইঞ্জিনের শব্দ বা ধোঁয়া রহস্যময় বস্তুটি সোজা এগিয়ে চলেছে মার্কিন বিমানবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সামরিক ঘাঁটির দিকে!

আমেরিকার আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের আকাশে এক অদ্ভুত, বস্তু ভেসে বেড়ানোর ভিডিও দেখে সারা বিশ্ব জন নড়েচড়ে বসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যখন এটিকে ভিনগ্রহের যান বা 'ইউএফও' ধরে নিয়ে তোলপাড় চলছে, ঠিক তখনই বিষয়টিতে জল ঢেলে দিয়েছেন পেন্টাগনের ইউএফও তদন্তকারী সংস্থা অল-ডোমেইন অ্যানোমালি রেজোলিউশন অফিস (AARO) এর সাবেক প্রধান ড. শন কার্কপ্যাট্রিক। তাঁর মতে, এটি কোনো মহাজাগতিক রহস্য নয়, বরং লম্বা ফিতাযুক্ত একটি সাধারণ ঘুড়ি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঐতিহাসিক আবহাওয়ার তথ্য টেনে তিনি দেখিয়েছেন, ভিডিওটি ধারণের সময় অ্যাঙ্কোরেজের আকাশে প্রবল বাতাস বইছিল, যা ঘুড়ি ওড়ার জন্য আদর্শ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কম্প্রেসেড ভিডিও দেখে এর সঠিক আকার বা দূরত্ব নির্ণয় করা অসম্ভব বলেও তিনি সতর্ক করেছেন।

অ্যাঙ্কোরেজের স্থানীয় বাসিন্দা সারা জেন অসবর্ন তাঁর ক্যামেরায় ধারণ করেন এই অদ্ভুত দৃশ্য। ভিডিওতে দেখা যায়, জেলিফিশ সদৃশ উজ্জ্বল বস্তুটি ধীরে ধীরে জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটির দিকে ভেসে যাচ্ছে। মুহূর্তেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

বস্তুটি যে ঘাঁটির দিকে যাচ্ছিল, সেখানে মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ফলে বিষয়টি নিয়ে নিরাপত্তা ও গোপনীয়তার প্রশ্ন ওঠে। ঘাঁটির ৬৭৩তম এয়ার বেস উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভিডিওটির বিষয়ে অবগত থাকার কথা স্বীকার করলেও, এর চেয়ে বেশি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

সামরিক বাহিনীর এই নীরবতা নেটিজেন ও ইউএফও গবেষকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তাদের মতে:

  • অনেকেই ২০১৮ সালে ইরাকে মার্কিন সামরিক ড্রোনে ধরা পড়া বিখ্যাত জেলিফিশ ইউএফও এর সাথে এই দৃশ্যটির হুবহু মিল খুঁজে পাচ্ছেন।
  • কারও কারও সন্দেহ, এটি কোনো গোপন সামরিক পরীক্ষা কিংবা অত্যাধুনিক নজরদারি ড্রোন হতে পারে।
  • আবার একদল সমালোচক এটিকে স্রেফ ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তৈরি করা কোনো অ্যানিমেশন বা ভিডিও এডিটিংয়ের কারসাজি বলে উড়িয়ে দিয়েছেন।

রহস্যের জট খুলতে গিয়ে অন্য বিশেষজ্ঞরা আরও কিছু বাস্তবসম্মত ব্যাখ্যা সামনে এনেছেন। সাবেক ইউএপি টাস্ক ফোর্স বিশ্লেষক সারা গ্যাম এবং ইউএফও গবেষক বেন হ্যানসেন মনে করেন, ভিডিওটি আসল হলেও বস্তুটি কোনো ভিনগ্রহের যান নয়। বেন হ্যানসেনের মতে, ওই সময়টিতে উক্ত অঞ্চলে সামরিক মহড়া চলছিল এবং এর অংশ হিসেবে আকাশে বেশ কিছু উচ্চতার আবহাওয়া বেলুন ছাড়া হয়েছিল। আধুনিক প্রযুক্তির এই বেলুনগুলো দূর থেকে দেখতে অনেক সময় অদ্ভুত আকৃতির মনে হতে পারে। এছাড়াও, রকেট উৎক্ষেপণের ফলে বায়ুমণ্ডলে সূর্যালোক প্রতিফলিত হয়ে যে স্পেস জেলিফিশ আকৃতি তৈরি হয়, অনেকে এই ঘটনাটিকে তার সাথেও মিলিয়ে দেখছেন।

আনুষ্ঠানিকভাবে বস্তুটিকে এখনো অশনাক্ত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। পেন্টাগনের সাবেক কর্তাদের ঘুড়ি কিংবা বেলুনের যুক্তি, নাকি সাধারণ মানুষের চোখে দেখা ভিনগ্রহের কোনো সংকেত অ্যাঙ্কোরেজের আকাশের এই জেলিফিশ রহস্যের চূড়ান্ত উত্তর হয়তো সময়ই বলে দেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আমেরিকার আকাশে কিসের সংকেত?

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত