মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিক উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের পোশাক কারখানার মালিকের অফিসকক্ষে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার (১৩ নভেম্বের) সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা পুলিশ পরে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। মামলার পরপরই অভিযুক্ত কারখানার মালিক আনোয়ার মাঝিকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন