প্রাথমিক তদন্তে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। তার মুঠোফোনে এমন দুটি বার্তা পাওয়া গেছে, যার ভিত্তিতে প্রাথমিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম পুলিশের ডিআইজি সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচার এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানির অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। তার মুঠোফোনে এমন দুটি বার্তা পাওয়া গেছে, যার ভিত্তিতে প্রাথমিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ডিআইজি বলেন, একটি বার্তায় আগামী ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং আগের সরকারকে পুনর্বাসিত করার কথা বলা হয়েছে। অন্য বার্তায় ডিসেম্বরে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়। তবে বার্তা দুটি একই ব্যক্তির সঙ্গে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তির সঙ্গে আদান-প্রদান হয়েছে, সে বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাননি তিনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। একই সঙ্গে তিনি বাহিনীর গোপন ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করছিলেন।
এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জাহাঙ্গীর আলমের ফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণের রাজপথে নামার প্রসঙ্গ উল্লেখ ছিল। এতে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানানো হয়।
পুলিশ জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মঙ্গলবার ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
ঘটনার বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিউল ইসলাম। ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা স্থানীয় না জাতীয় পর্যায়ের নেতা এবং কবে থেকে এই যোগাযোগ চলছিল - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বিষয়টিকে ‘সংবেদনশীল’ উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।
তবে জাহাঙ্গীর আলমের কর্মস্থল হালিশহর কার্যালয়ের অন্য কোনো কর্মকর্তা বা ব্যক্তি এই কার্যক্রমে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তদন্তে কারো সম্পৃক্ততা মিললে বিভাগীয় ও ফৌজদারি - উভয় আইনেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন