সংবাদ
সংবাদ

প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান আইনে রূপান্তর হচ্ছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান আইনে রূপান্তর হচ্ছে
ছবি : সংবাদ

  • রমজানে খেজুর-ফল আমদানিতে শুল্ক ছাড়

প্রতি মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দাখিলের যে বিধান চলতি অর্থবছরের বাজেটে তুলে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে আনতে জারি করা সংশোধিত অধ্যাদেশটি এখন আইনে রূপান্তর হতে যাচ্ছে। একই সঙ্গে রমজান মাস উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

র‌বিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে ভ্যাট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান করা হয়েছিল। কিন্তু এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এ অবস্থায় ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেয় সরকার।

তখন জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন রাষ্ট্রপতি। ওই অধ্যাদেশে তিন মাসের পরিবর্তে প্রতি কর মেয়াদ বা মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিলের বিধান ফিরিয়ে আনা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জারি করা অধ্যাদেশটি সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যাচাই (ভেটিং) সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

আসন্ন রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস মেয়াদে অরেঞ্জ বা মাল্টা (এইচএস কোড ০৮০৫১০৯০) এবং আপেল (এইচএস কোড ০৮০৮১০৯০) আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান আইনে রূপান্তর হচ্ছে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত