সংবাদ
সংবাদ

কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতেই সরকারের নিরলস কাজ চলছে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতেই সরকারের নিরলস কাজ চলছে
ছবি : সংবাদ

কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রায় ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনর্বিন্যাসকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করেন। এর আগে তিনি প্রকল্পের সফলতার জন্য আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ ও কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করতে সরকার দেশব্যাপী বিভিন্ন বহুমুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমের ফলে একদিকে যেমন খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকদের জীবনমানও উন্নত হবে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দন্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলে বাঁধ পুনর্বিন্যাসকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউজ ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও এ্যাকুইডাক্ট নির্মাণ এবং প্রয়োজনীয় মোটর ও পাম্প স্থাপন করা হবে। এই প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হলে ওই অঞ্চলের সেচ অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন ঘটবে এবং কৃষিকাজে পানির সংকট দূর হয়ে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুন্ডু, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ-প্রধান সম্প্রসারণ অফিসার রফিউল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতেই সরকারের নিরলস কাজ চলছে

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত