পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে এসব আসক্তির ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
এই লক্ষ্যকে সামনে রেখে রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় কবি জসীম উদ্দিন সংসদের প্রাঙ্গণে মাদকবিরোধী, অনলাইন জুয়া প্রতিরোধ এবং সংগঠনের সদস্য নবায়নবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি জসীম উদ্দিন সংসদের আহ্বায়ক মো. শাজ্জাদ হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। সংগঠনের সদস্য সচিব খন্দকার আবু সালেহ ইমরানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, বিসমিল্লাহ টি ফ্যাক্টরির জাহাঙ্গীর আলম এবং জামায়াত নেতা জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া কেবল একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করছে না, বরং এটি পুরো পরিবার ও সামাজিক পরিবেশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এসব সর্বনাশা আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা, কঠোর পারিবারিক নজরদারি এবং তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় কবি জসীম উদ্দিন সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্য নবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সবশেষে মাদক ও অনলাইন জুয়ামুক্ত একটি সুস্থ সমাজ গঠনে স্থানীয় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন