নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের এক দিন পর সিয়াম হোসেন (১৭) নামের এক ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দুডাঙ্গী-কালিগ্রাম সড়কের পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত ভ্যানগাড়ি ও মুঠোফোনের খোঁজ পাওয়া যায়নি।
নিহত সিয়াম উপজেলার চকউমেদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। আজ শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয় এক নারী দুডাঙ্গী-কালিগ্রাম এলাকায় শাদ আলীর বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের দাবি, সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ব্যবহৃত ভ্যানগাড়ি ও মুঠোফোনও নিখোঁজ রয়েছে। এ কারণে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, সিয়াম একজন ভ্যানচালক। গতকাল সকাল ৭টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। আজ শুক্রবার সকাল ৭টার দিকে দুডাঙ্গী-কালিগ্রাম এলাকায় এক নারী বাঁশঝাড়ের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের ব্যবহৃত ভ্যানগাড়ি ও মুঠোফোন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়েছে। তবে মরদেহে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন