মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সংগৃহীত ফি নিয়ে অনিয়মের অভিযোগের তদন্তে নেপালের সাবেক মুখ্যসচিব এক নারায়ণ আরিয়ালকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ নিয়ে এই তদন্তে দুই সাবেক শ্রমমন্ত্রী ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নেপাল পুলিশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিআইবি) গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাঠমান্ডু জেলা আদালতকে জানায়, কর্মীদের কাছ থেকে সংগৃহীত অর্থ মালয়েশিয়ায় স্থানান্তরের সুযোগ দেওয়া সংক্রান্ত শ্রম মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তে সহায়তার অভিযোগে আরিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ; তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে সাবেক শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী শের বাহাদুর কুনওয়ার ও রামেশ্বর রায় যাদব, মন্ত্রণালয়ের সাবেক সচিব বিনোদ কেসি, বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনা বিভাগের সাবেক প্রধান উমেশ ধুঙ্গানা ও রাজীব পোখারেল এবং বিভাগের সাবেক আইন কর্মকর্তা নির্মলা গুরুংকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
সিআইবির সন্দেহ, নেপাল ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় শ্রম চুক্তি এবং প্রাসঙ্গিক আইনি বিধি লঙ্ঘন করে এসব কর্মকর্তা বৈদেশিক মুদ্রা স্থানান্তরে সহায়তা করেছেন। কর্মীরা প্রতারিত হওয়ার পরও আইনি ব্যবস্থা না নিয়ে একটি সংঘবদ্ধ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় যাওয়া প্রতিটি নেপালি কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আদায় করা ১০০ রিঙ্গিতের বায়োমেডিকেল সার্ভিসেস (বিএমএস) ফি ঘিরেই এই তদন্ত। এই বিতর্কের জেরে নেপাল থেকে মালয়েশিয়ায় শ্রম অভিবাসন কার্যত স্থবির হয়ে পড়েছে; গত ১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা স্থগিত থাকায় হাজার হাজার কর্মী যেতে পারছেন না। পাশাপাশি দ্বিপক্ষীয় চুক্তি থেকে উদ্ভূত অনিয়ম তদন্তের এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে।
অতিরিক্ত এই মাশুল নিয়ে বিরোধের সূত্রপাত ২০১৮ সালে। ওই বছরের ১৭ মে তৎকালীন শ্রমমন্ত্রী গোকর্ণ বিস্টা মালয়েশিয়ার আরোপিত অতিরিক্ত ফি কর্মীদের দেওয়ার নীতি বাতিল করেন। তার যুক্তি ছিল, কর্মীদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপায় এমন একতরফা সিদ্ধান্ত নেপাল মানবে না। সে সময় রিক্রুটিং এজেন্সির চার্জের বাইরে মাইগ্রামস, স্বাস্থ্য পরীক্ষা, ওয়ান স্টপ সেন্টার, ভিসা প্রসেসিং ও ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের মতো খাতে কর্মীদের ১৮ হাজার ৪০০ রুপি দিতে হতো।
বিস্টার ওই সিদ্ধান্তে ১৯ মাস বন্ধ ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। এই স্থগিতাদেশের মধ্যেই দুই দেশ শ্রম চুক্তি সই করে এবং বাস্তবায়ন নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরবর্তী ব্যবস্থায় বিএমএস স্ক্রিনিংয়ের জন্য ১০০ রিঙ্গিত (প্রায় ২ হাজার ৮০০ রুপি) এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৬০ রিঙ্গিত (প্রায় ৪ হাজার ৫০০ রুপি) - মোট ২৬০ রিঙ্গিত (প্রায় ৭ হাজার ২৮০ রুপি) নির্ধারণ করা হয়। তবে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, মালয়েশিয়ায় পৌঁছানোর পর প্রথম মাসের বেতনের মাধ্যমে নিয়োগকর্তাদের এই দুই অর্থই পরিশোধ করার কথা ছিল; কর্মীদের নিজের পকেট থেকে তা যাওয়ার কথা নয়।
সিআইবি তদন্ত করছে ১০০ রিঙ্গিতের বিএমএস ফি আদায় ও স্থানান্তর নিয়ে। মালয়েশীয় প্রতিষ্ঠান বেস্টিনেটের স্থানীয় প্রতিনিধি ম্যাক্রোটেক প্রাইভেট লিমিটেড এই অর্থ সংগ্রহ করত; বায়োমেডিকেল ব্যবস্থা চালানোর জন্য প্রতিষ্ঠানটি মালয়েশিয়া সরকারের অনুমোদিত ছিল। পুলিশের অভিযোগ, ২০১৯ সালের ১৭ জুলাই থেকে ১৭টি লেনদেনে ম্যাক্রোটেক ১৬৯ কোটি রুপি মালয়েশিয়ায় পাঠিয়েছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, দ্বিপক্ষীয় চুক্তি মেনেই নেপাল রাষ্ট্র ব্যাংকের মাধ্যমে বেস্টিনেটকে এ অর্থ পাঠানো হয়েছে এবং সেবা ফির বিপরীতে তারা প্রায় ৬০ কোটি রুপি করও দিয়েছে।
ম্যাক্রোটেকের আইন উপদেষ্টা মান বাহাদুর খাডকা ‘কান্তিপুর’-কে জানান, ফি আদায়ে অভ্যন্তরীণ রাজস্ব দপ্তরের অনুমোদন ছিল এবং কর্মীদের অনলাইন রসিদ দেওয়া হতো। ৯০ রিঙ্গিতের ওপর ১৫ শতাংশ উৎসে কর, ১০০ রিঙ্গিতের ওপর ১৩ শতাংশ ভ্যাট এবং ১০ রিঙ্গিত কমিশনের ওপর ২৫ শতাংশ সেবা কর বাবদ প্রতিষ্ঠানটি মোট ৫৯ কোটি ৬৪ লাখ রুপি রাজস্ব জমা দিয়েছে বলে দাবি করেন তিনি। ৩৬টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা ও নেপালে ব্যবস্থাটি সচল রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ কমিশন পেত।
প্রধানমন্ত্রীর ও মন্ত্রিসভার কার্যালয় এবং মালয়েশিয়াগামী কর্মী বিকাশ রানাবাটের অভিযোগের পর সিআইবি তদন্ত শুরু করে। ইতিমধ্যে ম্যাক্রোটেকের পরিচালক কৈলাশ খাডকাকেও গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র বাছাইয়ের প্রক্রিয়াও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক সিআইবি কর্মকর্তার ভাষ্য, দেশে অন্যান্য যোগ্য প্রতিষ্ঠান থাকলেও বেস্টিনেট প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৯টি প্রতিষ্ঠানের তালিকা দেয়। নির্দিষ্ট শর্ত পূরণ করা সীমিত সংখ্যক প্রতিষ্ঠানকেই অনুমোদন দেওয়া হয় এবং সেগুলোতে বেস্টিনেটের পছন্দের যন্ত্রপাতি ও সামগ্রী বসানোর বাধ্যবাধকতা ছিল বলে অভিযোগ ওই কর্মকর্তার।
পুলিশের দাবি, দ্বিপক্ষীয় শ্রম চুক্তিতে আলাদা বিএমএস ফি আদায়ের কোনো ধারা ছিল না এবং দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত ছাড়াই এটি চাপানো হয়েছিল। তবে ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে অংশ নেওয়া সাবেক এক যুগ্ম সচিবের মতে, ‘মেডিকেল স্ক্রিনিং’ ও ‘মেডিকেল একজামিনেশন’-এর পার্থক্য বোঝা জরুরি। তাঁর ভাষায়, বিএমএস স্ক্রিনিং ছিল মালয়েশিয়ার অভিবাসন ও ভিসা নিরাপত্তার অংশ, যেখানে আঙুলের ছাপ মিলিয়ে দেখা হতো; আর কর্মীর শারীরিক সক্ষমতা যাচাইয়ের স্বাস্থ্য পরীক্ষা ছিল নেপালের বিষয়।
বাজার চালুর আগেই স্বাস্থ্যকেন্দ্র বাছাই নিয়ে বিরোধ ছিল। ২০১৫ সালের জুলাইয়ে তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী টেক বাহাদুর গুরুং সংসদীয় কমিটির ছয় দফা সুপারিশের পর বিএমএসভিত্তিক স্ক্রিনিং চালুর সিদ্ধান্ত নেন। শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধিত ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টি আবেদন করলেও শুরুতে মাত্র ৩৯টিকে অনুমোদন দেয় মালয়েশিয়া। পরে সরকারি হাসপাতালসহ আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেন বিস্টা।
২০১৯ সালের ১০ ও ১১ সেপ্টেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠকে নেপাল আরও ৮৬টি প্রতিষ্ঠানের অডিট তিন মাসের মধ্যে শেষ করার প্রস্তাব দেয়; তবে বিদ্যমান ৩৬টি কেন্দ্রই যথেষ্ট বলে জানায় মালয়েশিয়া। ওই বৈঠকের কার্যবিবরণীতে বাকি ৮৬টির সংক্ষিপ্ত তালিকা ও অডিটের কথা থাকলেও ৩৬টি কেন্দ্রের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হয়। দুই দেশই একমত হয় যে প্রথম বৈঠকে ঠিক হওয়া ২৬০ রিঙ্গিতের মানসম্মত ফি-ই রাখা হবে, যাতে কর্মী বা নিয়োগকর্তার ওপর বাড়তি চাপ না পড়ে।
কাঠমান্ডুতে মালয়েশীয় দূতাবাস কূটনৈতিক নোটে জানায়, এর মধ্যে ১০০ রিঙ্গিতের বিএমএস মাশুল অন্তর্ভুক্ত ছিল। পরে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে স্বাস্থ্য পরীক্ষার ফি দুবার সংশোধন করা হলেও ২০২২ সালের ২১ এপ্রিল ও ২৩ ডিসেম্বরের কূটনৈতিক নোটে মালয়েশীয় দূতাবাস জানায়, বিএমএস ফি অপরিবর্তিত রয়েছে এবং সমঝোতা স্মারক অনুযায়ী তা নিয়োগকর্তাদেরই বহন করার কথা।
২০১৯ সালে বিএমএস ফি ও সংশ্লিষ্ট ভ্যাট আদায় শুরু হয়। ২০২৪ সালের মার্চে মালয়েশিয়া কর্মীদের কাছ থেকে এ মাশুল নেওয়া বন্ধ করলেও বায়োমেডিকেল ব্যবস্থা চালু রেখেছে। এরপর থেকে অভিবাসনপ্রত্যাশী নেপালি কর্মীদের নির্ধারিত ৩৬টি কেন্দ্রে সরকার নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার ফি (বর্তমানে ৬ হাজার ৫০০ রুপি) দিলেই হচ্ছে।
বারবার অর্থ স্থানান্তরের অনুমোদন দেওয়ায় নেপাল রাষ্ট্র ব্যাংকের কর্মকর্তাদের ভূমিকাও তদন্ত করছে সিআইবি। দ্বিপক্ষীয় চুক্তি যথাযথভাবে না দেখেই ব্যাংক অনুমোদন দিয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের। পুলিশের দাবি, এ সংক্রান্ত কিছু সরকারি আদেশ ও চিঠিপত্র এখনো পাওয়া যায়নি এবং কিছু নথি নিখোঁজ থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া শ্রম মন্ত্রণালয়ের উপসচিব উপেন্দ্র পৌডেলের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনও বারবার চেয়ে এখনো পায়নি সিআইবি।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন