মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন এবং লেন্স সংযোজন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের আল-বশর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগ ও আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেঠো পথ-গজারিয়া ’৮৯ ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় বিনা মূল্যে এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, এই কর্মসূচির আওতায় চোখের রোগীদের চিকিৎসাসেবা, ছানি অপারেশন এবং চোখের লেন্স সংযোজন সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হচ্ছে। শুক্রবার গজারিয়া মডেল হাইস্কুলে আয়োজিত ক্যাম্পেইনে পাঁচ সহস্রাধিক রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসাসেবা ও চশমা দেওয়া হয়েছে।
উপস্থিত রোগীদের মধ্য থেকে অস্ত্রোপচারের উপযোগী পাঁচ শতাধিক রোগীকে আল-বশর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ঢাকার বিশেষায়িত মক্কা চক্ষু হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়া হবে। সেখানে অস্ত্রোপচারের পর তাদের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। অস্ত্রোপচারসহ আনুষঙ্গিক সব সেবাই দেওয়া হচ্ছে বিনা মূল্যে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন