সংবাদ
সংবাদ

প্রবাসের চাকরি ছেড়ে খালের পাড়ে হাঁস পালনে সাফল্য মাজেদুলের

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

প্রবাসের চাকরি ছেড়ে খালের পাড়ে হাঁস পালনে সাফল্য মাজেদুলের
ছবি: সংবাদ

মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরি ছেড়ে দেশে ফিরে প্রাকৃতিক উপায়ে হাঁস পালন করে সাফল্যের মুখ দেখেছেন ঝিনাইদহের তরুণ উদ্যোক্তা মাজেদুল ইসলাম। সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের এই যুবক ‘অগ্রগতি ফার্ম’ নামের খামার থেকে এখন মাসে খরচ বাদে ৫০ থেকে ৫৫ হাজার টাকা আয় করছেন।

দুই বছর আগে প্রবাস জীবন গুটিয়ে দেশে ফেরেন মাজেদুল। বিদেশে থাকতেই নিজের উদ্যোগে কিছু করার স্বপ্ন দেখতেন তিনি। দেশে ফিরে বিভিন্ন খামার ঘুরে হাতে-কলমে অভিজ্ঞতা ও পরামর্শ নেন। এরপর গত বছরের শুরুর দিকে কালুহাটি উত্তরপাড়ার রাজারামের খালের পাড়ে ১০ কাঠা জমি লিজ নিয়ে বাঁশ ও কাঠের ঘর তোলেন। শুরুতে ক্যাম্বেল জাতের ৬০০টি হাঁসের বাচ্চা দিয়ে খামারের যাত্রা শুরু করলেও দ্রুতই ঘুরে দাঁড়ান তিনি।

উন্মুক্ত খাল ও বিলের পাড়ে হাঁস পালন করায় কৃত্রিম খাবারের ওপর নির্ভরতা কম এবং লালনপালনের খরচও তুলনামূলক কম বলে জানান মাজেদুল। খামারে গিয়ে অনেকেই ডিম কিনে নেন, পাশাপাশি শহরের বাজারেও ডিম বিক্রি করেন তিনি। ডিম ও হাঁস বিক্রি মিলিয়ে তার আয় বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, খামারে ডিম দেওয়ার উপযোগী হাঁস রয়েছে প্রায় ৪০০টি; এর মধ্যে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৩৮০টি হাঁস ডিম দিচ্ছে। পাশাপাশি নিজের খামারের ডিম ফুটিয়ে ক্যাম্বেল জাতের প্রায় ১ হাজার ২০০ নতুন বাচ্চাও তুলেছেন তিনি। টিকাদান, খাবার দেওয়া ও সার্বিক দেখভালের কাজ মাজেদুল নিজেই করেন; তাকে সহায়তা করতে শিলন হোসেন নামের এক তরুণকে মাসিক বেতনে নিয়োগ দিয়েছেন। দিনের বড় অংশ এমনকি রাতও খামারেই কাটে মাজেদুলের।

প্রথম দিকের অভিজ্ঞতা জানিয়ে মাজেদুল ইসলাম বলেন, ‘বিদেশ থেকে ফেরার পর অনেকেই পাকা বাড়ি করার পরামর্শ দিয়েছিলেন। খালের পাড়ে হাঁস পালনের কথা শুনে পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের অনেকে কটুকথা শুনিয়েছেন, পাগল বলেছেন, ঠাট্টা-তামাশাও করেছেন। কারও কথায় কান দিইনি, নিজের লক্ষ্যে কাজ করে গেছি।’ তার মতে, প্রবাসের আয়ের চেয়ে নিজের মাটিতে দাঁড়িয়ে কাজ করার প্রশান্তি অনেক বেশি। তবে নতুনদের জন্য টিকা, খাবার, পরিচর্যা ও ঘরের পরিবেশ বিষয়ে সরকারি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

মাজেদুলের খামার দেখে এখন আশপাশের অনেকেই পরামর্শ নিতে আসছেন, ন্যায্য দামে হাঁস ও ডিমও কিনছেন। স্থানীয় ব্যবসায়ী সাঈদুল ইসলাম সবুজ বলেন, ‘শুরুতে মশকরা করলেও মাজেদ মন দিয়ে কাজ করে সফল হয়েছেন। পরিত্যক্ত খালের পানিতে হাঁস পালন করে তিনি বেকার যুবকদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন।’

চাকরিজীবী মাজিদুল হক মনে করেন, কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনায় মাজেদুল এলাকায় গর্বের জায়গা তৈরি করেছেন; তার মতো তরুণদের পাশে সরকারের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসা উচিত।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল বলেন, প্রাণিসম্পদ পালনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে। মাজেদুল ইসলাম যে খামার গড়ে তুলেছেন, তা প্রশংসনীয় এবং তিনি এভাবেই স্বাবলম্বী হয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রবাসের চাকরি ছেড়ে খালের পাড়ে হাঁস পালনে সাফল্য মাজেদুলের

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত