সংবাদ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অষ্টম অবস্থানে ঢাকা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অষ্টম অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও উপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রবিবার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এর সূচক অনুযায়ী, দূষণের দিক থেকে ঢাকা বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে।

আজকের সূচকে ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ১২২। আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী এই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, গত শনিবার ঢাকার বায়ুমান বেশ ভালো ছিল; সেদিন ৯২ স্কোর নিয়ে শহরটি তালিকার ২৩তম অবস্থানে থাকলেও একদিনের ব্যবধানে দূষণ পরিস্থিতি খারাপ হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকেই ঢাকার বায়ুমান ধারাবাহিকভাবে অস্বাস্থ্যকর পর্যায়ে থাকছে।

তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান স্কোর ৪৫৪, যা ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে পড়ে। এই মাত্রার দূষণ ওই শহরের বাসিন্দাদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এছাড়া ভারতের কলকাতা ১০২ স্কোর নিয়ে ১৮তম এবং মুম্বাই ৯১ স্কোর নিয়ে ২৩তম অবস্থানে রয়েছে।

আজকের দূষণ তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে চীনের চারটি শহরের দাপট দেখা গেছে। পঞ্চম অবস্থানে রয়েছে চেংডু (১৫৬) এবং সপ্তম স্থানে সেনজেন (১৫২)। এছাড়া নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে হাংজু (১২৪) ও গুয়াংজু (১২৪)।

অন্যান্য শহরের মধ্যে ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।

বায়ু বিশেষজ্ঞরা স্কোর অনুযায়ী বাতাসের মানকে কয়েকটি ভাগে ভাগ করেন:

  • ০-৫০: ভালো।
  • ৫১-১০০: মাঝারি।
  • ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
  • ১৫১-২০০: অস্বাস্থ্যকর।
  • ২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর।
  • ৩০১+: ঝুঁকিপূর্ণ (বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি)।

ঢাকার বর্তমান স্কোর (১২২) অনুযায়ী শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অষ্টম অবস্থানে ঢাকা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত