সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে এই ভূকম্পন অনুভূত হয়। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূমিকম্পের প্রভাবে দেশের মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) এর তথ্যানুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০ এবং এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।
রাজধানীর বাইরে বিশেষ করে সিলেট অঞ্চলেও কম্পন বেশ ভালো অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে বাংলাদেশে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় কম্পন তীব্র হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন