ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের
পক্ষে আরও উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব
আসাদ আলম সিয়াম।
সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে, এই দ্বিপক্ষীয় বৈঠকে পূর্বনির্ধারিত কোনো সুনির্দিষ্ট আলোচ্যসূচি (এজেন্ডা)
না থাকলেও দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এর
পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে
পারস্পরিক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো আলোচনায় আসতে পারে।
ঢাকা সফরের
তৃতীয় দিনে আগামীকাল শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ
করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই সাথে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক
নেতাদের সাথেও তাঁর আনুষ্ঠানিক আলোচনার কথা রয়েছে। এছাড়া সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা
ক্যাম্পও পরিদর্শনে যাবেন।
উল্লেখ্য, কূটনৈতিক
সম্পর্কের দিক থেকে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২০ সালের ডিসেম্বরের পর এটিই
বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সফর। হাকান ফিদানের এই
সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে
যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন