সংবাদ

পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 'বিডি ক্লিন'

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০২:৪০ পিএম

পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 'বিডি ক্লিন'
হাতে সচেতনতামূলক প্লাকার্ড নিয়ে বিডি ক্লিন সদস্যরা। ছবি : সংবাদ

পরিচ্ছন্ন, মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'। সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) সকালে কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকে শুরু হওয়া প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিডি ক্লিন কালীগঞ্জ শাখার সদস্যরা অংশ নেন। এ সময় তারা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরেন এবং সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কালীগঞ্জের সহ-সমন্বয়ক আশিক রহমান সৈকত ও লজিস্টিক সমন্বয়ক হুমায়ূন করীমসহ সংগঠনের অন্যান্য সদস্য।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কেবল পরিবেশের বিষয় নয়; এটি মানুষের চিন্তা-চেতনা ও আচরণেরও অংশ। একটি উন্নত জাতি গঠনের জন্য পরিচ্ছন্ন মানসিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতা অপরিহার্য।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- পরিচ্ছন্ন মানসিকতার মানুষ গড়ে তোলা, মানুষের প্রতি সম্মান নিশ্চিত করা, ধর্ষণমুক্ত সমাজ গঠন, শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা, ৩ জুনকে ‘পরিচ্ছন্ন দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান এবং একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

বক্তারা আরও উল্লেখ করেন, সামাজিক পরিবর্তনের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়া সম্ভব।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠিত বিডি ক্লিন সারা দেশে পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 'বিডি ক্লিন'

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত