আগামী ১৪ জুন দুই দিনের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিশাল এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
কক্সবাজার-২
(চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম আজ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,
প্রধানমন্ত্রী তাঁর এই সফরে স্থানীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন,
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং চকরিয়ায় একটি জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর
সম্ভাব্য সফরসূচি:
১৪ জুন রোববার
সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছাবেন। সেখানে তিনি
একটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন
করবেন।
চকোরিয়ার কর্মসূচি
শেষে তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন।
এরপর তিনি পেকুয়া
পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি ‘সাঈদ ম্যানশনে’ মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
মধ্যাহ্নভোজের
পর প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত 'মাতামুহুরী' উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক
উন্মোচন করবেন।
বিকেল ৪টায়
চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে
প্রধানমন্ত্রী কক্সবাজার শহরে ফিরে এসে সেখানে রাতযাপন করবেন। পরদিন, অর্থাৎ ১৫ জুন
সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপরই তাঁর ঢাকার
উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর
এই আগমনকে কেন্দ্র করে কক্সবাজার, চকরিয়া ও পেকুয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যেই তাঁর এই সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি
গ্রহণ শুরু করেছেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন