ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকান্ডকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে ছাত্রদলের দেওয়াল লিখনের সাথে ফটোসেশান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দেওয়ালে ‘ছাত্রদলের রাজনৈতিক টেন্ট’ এর পাশে এ ফটোসেশান কর্মসূচি পালন করা হয়।
এর আগে, একই দিনে দুপুর বারোটায় ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকান্ডকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে দেওয়াল লিখন ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবী জানায় শাখা ছাত্রদল।
ফটোসেশানের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বাবু বলেন, ছাত্রদলের দেয়াল লিখন দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা উপভোগ করেছি এবং ফটোসেশান করেছি।
তিনি আরোও বলেন, ছাত্রদলের সাথে আমরা একমত। আমরাও চাই গুপ্ত রাজনীতির শেষ হোক। রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটিতে থেকে রাজনীতি করতে হবে, জেল খাটতে হবে, ফাসির মঞ্চে যেতে হবে কিন্তু দেশের মানুষকে বিপদে ফেলে রেখে দলকে বিপদে ফেলে রেখে ‘লন্ডনে’ পালিয়ে গিয়ে ‘গুপ্ত’ রাজনীতির চর্চার সুযোগ আর বাংলাদেশে নেই।
তবে শাখা ছাত্রশিবিরের এমন কর্মকান্ডকে ‘বেহায়াপানা’ হিসেবে দেখছেন শাখা ছাত্রদল। সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিবিরের এমন কর্মকান্ড নেহাৎ বেহায়াপানা ছাড়া কিছুই না। একাত্তরের সময়ের বাংলাদেশবিরোধী শক্তির প্ররোচনায় শিবির তাদের গুপ্ত রাজনীতি থেকে বের হতে পারেনাই তবে তরুন প্রজন্ম চাইছে এই গুপ্তধারার রাজনীতি থেকে বের হয়ে আসতে। সেটারই হয়ত বহি:প্রকাশ এই ফটোসেশান।
প্রসঙ্গত, চট্টগ্রাম সরকারী সিটি কলেজে গ্রাফিতি আকা ও সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দ্বিমুখী সংঘর্ষ হয়। এতে দুই ছাত্র সংগঠনের অন্তত ১০ জন আহত হয়। এর প্রতিবাদে গতকাল রাত নয়টায় বিক্ষোভ কর্মসূচি পালন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর আজ দুপুর বারোটায় ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন করে শাখা ছাত্রদল।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন