সংবাদ

টানা দুই সিরিজ জয়

পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও হারাল টাইগাররা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও হারাল টাইগাররা
পাকিস্তানের পর নিউজিল্যান্ডও টাইগারদের পাহাড় ঠেকাতে পারল না। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পর নিউজিল্যান্ডও টাইগারদের ঠেকাতে পারল না। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে টানা দুই সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এর আগে গত মাসে পাকিস্তানকে নিজেদের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছিল মিরাজের দল। এবার ঘরের মাঠে একই ব্যবধানে হারাল কিউইদের। বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) এই জয়ে ধারাবাহিকতারও জানান দিল মেহেদি হাসান মিরাজের দল।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে বাংলাদেশ। তবে দলীয় পতন সামলে দাঁড় করান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শান্ত ১০৬ রানের সেঞ্চুরি করেন। অপর প্রান্তে লিটন দাস খেলেন ৭৬ রানের দারুণ এক ইনিংস। তাদের ব্যাটেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে টাইগাররা।

বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বাংলাদেশের পক্ষে যেন আগুন ঝরালেন মোস্তাফিজুর রহমান। ৯ ওভার বোলিং করে মাত্র ৪৩ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। তার বিধ্বংসী বোলিংয়ে ৪৪ দশমিক ৫ ওভারেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড, স্কোর দাঁড়ায় মাত্র ২১০ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ডেন ফক্সক্রফট। তিনি শেষদিকে তাণ্ডব চালালেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ৫৯ রান করেন ওপেনার নিক কেলি।

টানা দুই সিরিজ জয়ের মধ্য দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরও একধাপ এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশকে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে। এই জয় র‌্যাংকিংয়ের জন্য দারুণ ইতিবাচক।

মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এখন ধারাবাহিক জয়ে স্বমহিমায় উজ্জ্বল। ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগাররা জানান দিচ্ছে, বিশ্বকাপের আগে নিজেদের সেরা ছন্দে পৌঁছে যেতে তারা মরিয়া।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও হারাল টাইগাররা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত